,

প্রেমে রাজি না হওয়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ

news-image

বগুড়ার শেরপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা শেরপুর থানায় দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।আসামিরা হলো- জামাল শেখ (১৬) ও শাহ জামাল (২৮)। মামলার পর অভিযান চালিয়ে জামাল শেখকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের ভবানীপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র মো. জামাল শেখ দীর্ঘদিন ধরে অন্য মাদরাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। গত সোমবার রাতে ওই ছাত্রী টিউবওয়েলে অজু করতে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা জামাল শেখ ও তার সহযোগী শাহ জামাল তাকে মুখ চেপে ধরে পাশের একটি সবজি ক্ষেতে নিয়ে যায়। এরপর সেখানে জামাল শেখ ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং বিষয়টি যাতে জানাজানি না হয় সেজন্য হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে ওই ছাত্রী বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি খুলে বললে পরিবারের লোকজন পরের দিন মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য শামীমকে জানায়। পরে ইউপি সদস্য তাদের আইনের আশ্রয় নিতে বলেন। গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় মো. জামাল শেখ ও শাহ জামালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম বলেন, অভিযুক্ত জামাল শেখকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর