,

বাংলাদেশের বিপক্ষে জয়ে ফিরবে দক্ষিণ আফ্রিকা : গাঙ্গুলী

news-image

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩১২ রানের সেই টার্গেট তাড়া করতে নেমে ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় ফাফ ডু প্লেসিসের দল। ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ১০৪ রানের বিশাল ব্যাবধানে। মরগানরা যেন বাকী দলগুলোকে দেখিয়ে দিলেন নিজেদের শক্তিমত্তা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ধারণা বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই স্বরূপে ফিরবে প্রোটিয়ারা। ২ জুন ডু প্লেসিসদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

এক সাক্ষাতকারে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘প্রথম ম্যাচে ফল দক্ষিণ আফ্রিকার পক্ষে যায়নি। তবুও তাদের অবশ্যই পরবর্তী ম্যাচে স্বরূপে ফিরবে। বড় পরাজয়ের ব্যথা ভুলে তাঁদের সামনে এগিয়ে যাবে। বিশ্বকাপ জেতাটা মুখ্য নয়, জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামাটাই মূল বিষয়।’

বলা হচ্ছে, এবারের বিশ্বকাপে সবচেয়ে দুর্দান্ত পেস আক্রমণ নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ইংল্যান্ডের কাছে তারা হার মেনেছে। সোজা কথায় তাদের স্রেফ উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের এই হাল দেখে বাংলাদেশের স্বস্তি পাওয়ার কথা। তবে প্রোটিয়াদের জন্য এই পরাজয় একটি ‘বাজে স্মৃতি’ হিসেবেই দেখছেন সৌরভ। ভারতের সর্বকালের অন্যতম সফল এই অধিনায়ক ডু প্লেসিসদের নতুন উদ্যমে মাঠে নামার পরামর্শ দিয়েছেন।

প্রোটিয়াদের করণীয় সম্পর্কে গাঙ্গুলী বলেন, ‘পরের ম্যাচে নিজেদের গুছিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। দক্ষিণ আফ্রিকা দলে প্রতিভার কোনো কমতি নেই। রাবাদা, এনগিডি দুর্দান্ত বোলার। ইমরান তাহির তো এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর