,

পাকিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরু উইন্ডিজের

news-image

দারুণ এক ফিফটি করেছেন ক্রিস গেইল। তার ফিফটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফিফটির পর ব্যাটটা উচিয়েও ধরলেন গেইল। কিন্তু মুখে কোন খুশির আভা ফুটল না। বরং বিষণ্ণতার ছাপ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত মুডে থাকতেই পিঠে চোট পান তিনি। মুচড়ে বসেও পড়েন মাঠে। গেইলের ওই অস্বস্তির মধ্যে স্বস্তি হলো পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে। উড়ন্ত সূচনা করেছে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের দ্বিতীয় এই ম্যাচের আগে বিশ্লেষক হারশা ভোগলে জানান, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের চেয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে নজর তার। যুক্তিতে বলেন, দু’দলই আন্ডারডগ। আবার বিশ্বকাপের স্বপ্ন পুষছে। আনপ্রেডিক্টেবল আবার অতীত ঐহিত্য সমৃদ্ধ। ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের সুখ স্মৃতি আছে তাদের।

তবে ট্রেন্ট ব্রিজের শুক্রবারের ম্যাচ বিজ্ঞাপনেই ফ্লপ হয়েছে। বড় রানের উইকেট ছিল। কিন্তু টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান করতে পারে মাত্র ১০৫ রান। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ফখর জামান এবং বাবর আযম দলের হয়ে সর্বোচ্চ ২২ করে রান করেন। নয়ে ব্যাটিংয়ে নামা ওয়াহব রিয়াজ করেন ১৮ রান। দলে ৭৫ থেকে ৮৩ রানের মধ্যে চার উইকেট হারায় ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হওয়া দল। অল আউট হয় মাত্র ২১.৪ ওভারে।

এর আগে ইংল্যান্ডে ১৯৯২ বিশ্বকাপে সর্বনিম্ন ৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান। সহজ ওই লক্ষ্য পেরিয়ে যেতে দুর্দান্ত ব্যাটিং লাইন আপ নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ কয় ওভারে নেই সেটাই ছিল দেখার। তারা নিল ১৩.৪ ওভার। যদিও তারা উইকেট হারাল তিনটি। দলের হয়ে গেইল ঝড় তুলে ৩৪ বলে ৫০ করে আউট হন। তিনি ছয়টি চার এবং তিনটি ছক্কা তোলেন। এছাড়া শেষ দিকে নিকোলাস পুরাণ ১৯ বলে খেলেন ৩৪ রান। চারটি চার ও দুটি ছয়ের মার দেখান।

লজ্জার এই হারের দিনে পাকিস্তানের প্রাপ্তি আছে একটি। দলে নিয়ে নেওয়া প্রশ্ন ওঠা মোহাম্মদ আমির দুর্দান্ত বোলিং করেছেন। তিনি ৬ ওভারে ২৬ রান খরচায় উইন্ডিজের তিনটি উইকেটই নেন। আর দুর্দান্ত জয় কিংবা উড়ন্ত শুরুর দিনে অস্বস্তি আছে উইন্ডিজ শিবিরে। বিশ্বকাপের আসরে গেইলের মতো তারকা শরীরে ব্যথা নিয়ে মাঠ ছাড়ছেন, দেখে ভালো লাগার কথা নয় উইন্ডিজ টিম ম্যানেজমেন্টের। এছাড়া রাসেলও ইনজুরি নিয়ে অস্বস্তি বোধ করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর