,

আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ

news-image

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। রোববার কেনিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল। ওই ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। অনুশীলনের সময় বাঁ-হাতের কনুইয়ে চোট পেয়েছেন তামিম।

ওভালে শুক্রবার স্থানীয় সময় ১০টার দিকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। বেলা ১২টার দিকে ব্যাটিং অনুশীলনে চোট পান তামিম। নেট বোলারের করা বল তার কনুইয়ে এসে লাগে। পরে ফিজিও এসে তামিমকে নিয়ে যান। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলেননি দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। সামান্য চোট ছিল তার। চায়লে খেলতে পারতেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে ঝুঁকি নিয়ে খেলানো হয়নি তাকে। ম্যাচের আগে তার চোটের খবর বাংলাদেশ দল এবং ভক্তদের জন্য তাই বড় একটা ধাক্কা হয়ে এসেছে। তবে তার চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।

তামিম ছাড়াও মাশরাফি মর্তুজা এবং মোহাম্মদ সাইফউদ্দিনের চোট নিয়ে চিন্তায় আছে টাইগার শিবিরে। প্রস্তুতি ম্যাচে মাশরাফির বাঁ-পায়ের হ্যামস্টিংয়ে টান পড়ে। ওই চোট নিয়েই অধিনায়ক খেলবেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের কাঁধের ইনজুরি আছে। তাকেও দল শুরুর ম্যাচে পাবে বলে আশা করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর