,

৭৮ রানে ৭ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান

news-image

ট্রেন্ট ব্রিজের নিঁখাদ ব্যাটিং উইকেটে টস হেরে ব্যাটিং পেয়েছে পাকিস্তান। পিচ রিপোর্ট অনুযায়ী, চারশ’ রানের উইকেট। সেই রান তাড়া করে জেতাও নাকি সম্ভব! পাকিস্তানের মাথায় হয়তো তাই দ্রুত রান তোলার চাপ ছিল। দ্রুত রান তুলতে গিয়ে টপাটপ উইকেট হারিয়েছে তারা।

সর্বশেষ খবর পর্যন্ত পাকিস্তান ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে। দলের ১৭ রানে ওপেনার ইমাম-উল হক আউট হন। ওপেনার ফখর জামান ১৬ বলে ২২ রান করে আউট হন দলের ৩৫ রানে। এরপর একে একে আউট হন বাবার আযম, হারিস সোহেল, অধিনায়ক সরফরাজ আহমেদ,ইমাদ ওয়াশিম,সাদেব খান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডম কটরেল প্রথম উইকেট নেন। পরের দুই উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। পাকিস্তান শিবিরে চতুর্থ আঘাত হানেন ওসানে থমাস।

পাকিস্তান দলে নেই অভিজ্ঞ শোয়েব মালিক। জায়গা হয়নি দুই তরুণ পেসার শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইনের। ইমাদ ওয়াসিম আছেন একাদশে। নেই আসিল আলি। উইন্ডিজ একাদশে জায়গা হয়নি এভিন লুইসের। পেস অলরাউন্ডার সমৃদ্ধ একাদশ নিয়ে নেমেছে তারা। দুই দলের শেষের শক্তি গড়ে দিতে পারে পার্থক্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর