,

বাংলাদেশে সর্বাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণ করবে জাপান

news-image

বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি ক্যান্সার রিসার্চ সেন্টার নির্মাণে জাপানের গ্রিন হসপিটাল ইনকর্পোরেশন, আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেডের (ইএটিএল) সঙ্গে চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাপানে অবস্থিত বাংলাদেশের অ্যামবাসাডর রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন- জাপান গ্রিন হসপিটাল ইনকর্পোরেশনের পক্ষে হিরোয়িকি কোবায়িশি, আইচি হসপিটাল লিমিটেডের ড. মোয়াজ্জেম হোসেন এবং ইএটিএলের ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খান।

এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এই ক্যান্সার হাসপাতালে জাপানের সবচেয়ে উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি প্রোটন থেরাপি দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হবে, যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়া বা ব্যাংকক-সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেই।

জাপান গ্রিন হসপিটাল ইনকর্পোরেশন একই গ্রুপ শিপ আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের মাধ্যমে ইতোমধ্যে বাংলদেশের হার্ট এবং কিডনি রোগের চিকিৎসায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যার আওতায় উত্তরায় একটি হাসপাতাল নির্মাণাধীন, যা আগামী বছরের জানুয়ারিতে উদ্বোধন করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর