,

আমাদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলছে না বিশ্বের শত কোটি মুসলিম : ফিলিস্তিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেমে ইসলামের প্রথম কেবলা হিসেবে পরিচিত তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসার ভয়ানক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না বিশ্বের ১০০ কোটি মুসলমান।

মসজিদে মুসল্লিদের ওপর দখলদার ইহুদিবাদী পুলিশের হামলা ও অত্যাচারের নিন্দা জানিয়ে বিবৃতিতে এমনই বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে রমজানে ইহুদিদের নিপীড়ন আরও বেড়েছে বলে উল্লেখ করেন ফিলিস্তিন মন্ত্রী। খবর আনোদালু এজেন্সির।

নামাজরত অবস্থায় মুসল্লিদের মারধর, জোর করে মসজিদ থেকে বের করে দেয়া এবং মসজিদে ঢুকতে না দেয়ার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে বলে তিনি জানান। ইসরাইলি বাহিনীর সঙ্গে জেরুজালেমে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরাও গত রোববার সকালে পবিত্র মসজিদটিতে ঢুকে মুসল্লিদের মারধর করেছে।

নিন্দা আর আলোচনায় সীমাবদ্ধ না রেখে আগামী ৩১ মে সৌদী আরবে অনুষ্ঠিতব্য ওআইসির সম্মেলনে তিনি এ বিষয়ে মুসলিম নেতাদের জোরালো ভূমিকা আশা করেন। উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল জেরুজালেম দখল করে নেয়। ১৯৮০ সালে জেরুজালেমের আশপাশ এলাকাও দখল করে নিয়ে এটিকে ইহুদি রাষ্ট্রটির রাজধানী বলে দাবি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর