সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ৪০ আরোহী নিয়ে ট্রলারডুবি, অধিকাংশই শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী

news-image

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের পাশ্ববর্তী এলাকা চরকিশোরগঞ্জের বালুঘাটের কাছে মেঘনায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে প্রায় ৪০ আরোহী ছিল, যাদের বেশিরভাগই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী। খবর ইউএনবি’র।

ঘটনাস্থল থেকে কোস্টগার্ডের পেটি অফিসার মাসুদুল হাসান জানান, আরেকটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে য়ায়। তবে কেউ নিখোঁজের খবর এখনও পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধার করা যায়নি। ট্রলারের সাথে সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে আসেনি।

মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ফারুক আহম্মেদ ঘটনাস্থল থেকে জানান, ট্রলার আরোহী একজন বৃদ্ধ আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রলারটির আরোহী কয়েকজন ভেজা শরীর নিয়েই মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহা. হারুন-অর-রশীদ জানান, মুন্সীগঞ্জের পাশ্ববর্তী হওয়ায় কোস্টগার্ডের পাশাপাশি ঘটনাস্থলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদরের ইউএনওকে পাঠানো হয়েছে। সেখানে পুলিশও রয়েছে। এখনও কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সকল আরোহীই তীরে উঠতে সমর্থ হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ঘটনাস্থলটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তর্গত। ট্রলারটির মালিকের তথ্য নেয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থলে নৌ পুলিশ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর