,

আলোর পথে সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ঈদ উৎসব ৪ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news-image

আলোর পথে সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ঈদ উৎসব ৪ স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ শে রমজান,২৯ মে ২০১৯ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্পেন ভৌমিকের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর সমিতির সভাপতি ডা:মেজবাহ উদ্দিন চৌধুরী, ডেন্টাল সার্জন এসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডা: মুস্তাফিজুর রহমান খান, সমাজ সেবক মোহাম্মদ মহসীন।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন বেপারী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ মোঃ নুরুল হুদা পাভেল ও সভাপতি হযরত আলী। এ অনুষ্ঠানে ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকল অতিথিবৃন্দ আলোর পথের এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরনের কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থাকার অভিপ্রকাশ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে আলোর পথে সংগঠনের সকল সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিল অবিরাম ব্রাহ্মণবাড়িয়া, ক্লিন ব্রাহ্মণবাড়িয়া ,উৎসর্গ ফাউন্ডেশন, ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, শতকুড়িদের পাঠশালার প্রধান নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর