,

বাংলাদেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখন ছিল না : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও ‍সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখন ছিল না। তাই এবার সড়কে যানজটের সম্ভাবনা নেই। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব,পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে সড়কে যাতে চাঁদাবাজি না হয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত কোনও ধরনের অভিযোগ আসেনি। কোথাও কোনও অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেবো। আপনারাও আমাদের জানাতে পারেন।’

এসি বাসের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভাড়া আদায়ের একটা সীমা রেখা থাকবে। ৮০০ টাকার ভাড়া কোনোভাবেই ১৩০০ টাকা হতে পারে না। আপনি (বিআরটিএ চেয়ারম্যান) তাদের সঙ্গে বসুন। দ্রুত এর সমাধান করুন।’

ফেরি পারাপারে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর