,

‘বন্দুকযুদ্ধে’ আলোচিত মাদক ব্যবসায়ী সাইফুল নিহত

news-image

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বহুল আলোচিত ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিম (৪৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় স্থল বন্দরের সীমানা প্রাচীরের শেষ প্রান্তে নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, তালিকাভুক্ত ইয়াবা গডফাদার সাইফুল করিম টেকনাফ মেরিড ড্রাইভ রোডের সংযোগস্থলে অবস্থান করছিল-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর সাইফুলকে থানায় নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, কয়েক দিন আগে ইয়াবার একটি বড় চালান টেকনাফ সদরের কেরুনতলী সাকিনের টেকনাফ স্থল বন্দরের সীমানা প্রাচীরের শেষ প্রান্তে নাফ নদীর পাড়ে মজুদ রাখা আছে। তার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার সাইফুলসহ সেখানে ইয়াবা উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। জীবন রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় সাইফুল করিম (৪৫) গুলিবিদ্ধ হয়।

এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সাইফুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত সাইফুলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৯টি এলজি, ৪২ রাউন্ড তাজা কার্তুজ, ৩৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর