ঈদের জামাত : প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে নামাজের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। এবারও ঈদুল ফিতরে প্রায় দেড় লাখ মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। সে লক্ষ্যে শ্রমিকরা দিনরাত মাটি ভরাট, ঘাসকাটা, বাঁশের খুঁটি বসানোর কাজ করছেন।
সিটি করপোরেশনের পাশাপাশি কয়েকটি সেবাসংস্থা বরাবরের মতো এবারও সংস্কার কাজে সহায়তা করছে। বিশেষ করে ঢাকা ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, টেলিযোগাযোগ বিভাগ (বিটিসিএল) পৃথক পৃথকভাবে এ কাজ সম্পন্ন করছে। ঢাকা ওয়াসা মুসল্লিদের নামাজের আজুর জন্য পানি সরবরাহ করবে, বিদ্যুৎ বিভাগ প্যান্ডেলের ভেতরে ফ্যানে বিদ্যুৎ সংযোগ ও আলোকসজ্জার কাজ করবে। আর গণপূর্ত অধিদপ্তর,পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও পানির লাইনের নির্মাণ কাজ করবে।
ঢাকা দক্ষিণ সিটির অর্থায়নে ১০০ কোটি টাকা ব্যয়ে জাতীয় ঈদগাহ মাঠ দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. মিজানুর রহমান।
তিনি বলেন, মাঠে ত্রিপল দিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। ঢাকা ওয়াসা প্রতি বছর পানি সরবরাহ করে থাকে। বিদ্যুৎ বিভাগ আলোকসজ্জা,গণপূর্ত বিভাগ মুসল্লিদের অজুর জন্য পাইপ বসানো কাজ করছে। ঈদের দুই তিনদিন আগেই ঈদগাহ মাঠের মাটিভরাট, ঘাসকাটা, বাঁশের খুঁটি বসানোর কাজ শেষ করে ত্রিপল সম্বলিত প্যান্ডেল তৈরিসহ রঙ চুনের কাজ দ্রুত গতিতে চলছে।
উল্লেখ্য জাতীয় ঈদগাহ ময়দান নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী সভার সদস্য, সংসদ সদস্য,সচিব, বিভিন্ন বাহিনীর প্রধান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রীসভার সদস্যসহ অন্যান্য অতিথিদের স্বাগত জানাবেন।
এবার আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
জামাত আয়োজনে নিজেদের প্রস্তুতির বিষয়ে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, তাদের অংশের কাজ সম্পন্ন করার জন্য এরই মধ্যে ঠিকাদার নিয়োগ হয়েছে (পিয়ারু সরদার)। এখানে সাধারণত প্রায় লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করবেন। এবার ১৪০/৫০ লাখ পুরুষ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ৫ হাজার নারী মুসল্লির নামাজ জন্য আলাদা ব্যবস্থা থাকছে। মূল প্যান্ডেল ছাড়াও ২৫ হাজার ৪০৩ বর্গমিটার আয়তনের এলাকার ওপর ত্রিপল দেয়া হচ্ছে। এছাড়াও তিন হাজার ৫৫ বর্গমিটার আয়তনের ওপর সামিয়ানা টাঙ্গানো হচ্ছে।
এ বিষয়ে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঐহিজ্যবাহি ঈদগাহে নগরীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় মসজিদে নামাজ আদায় করতে আসবেন। এ কারণে প্রতি বছর জাতীয় ঈদগাহে দেড় লাখ মানুষের নামাজের ব্যবস্থা থাকছে। মাঠে স্থান সংকুলান না হলে জায়নামাজ নিয়ে মৎসভবনের রাস্তায় নামাজ আদায় করা যাবে। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তার জন্য, র্যাব, পুলিশ, সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরণের ব্যবস্থা থাকবে।










