,

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে : উৎপাদন শুরু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি উৎপাদনে ফিরেছে।

বর্তমানে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সিসিপিপি ইউনিট ও ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫ নং ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর বৃহস্পতিবার (৩০ মে) রাত থেকেই ফের উৎপাদনে ফিরে বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে আমাদের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামতের কাজ শুরু করেন। এরই মধ্যে আমরা তিনটি ইউনিট উৎপাদনে ফিরিয়ে এনেছি। বাকি দুটি ইউনিট উৎপাদনে আসতে কিছু সময় লাগবে।

এর আগে সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের ভেতর ৩০০ এমবিএ নতুন ট্রান্সফরমার স্থাপনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর