,

নারীরা জিন্স, শার্ট পরলে সন্তান হতে পারে হিজড়া!

news-image

যুগে যুগে পোশাকেও আসে পরিবর্তন। নারীরাও বেছে নেন তাদের পছন্দের পোশাক। নিজেকে আকর্ষণীয় করতে অনেকেই পরেন জিন্স প্যান্ট এবং শার্ট। কিন্তু এবার এমন পোশাককেই হুমকি হিসেবে উল্লেখ করেছেন এক অধ্যাপক। এ জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওই অধ্যাপককে। তবে তাতে তিনি দমে যাননি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, অধ্যাপক রজিত কুমার বলেছেন, ‘মেয়েরা জিন্স পরলে ‘হিজড়া’ সন্তান প্রসব করতে পারেন। শুধু জিন্সই নয়, যে কোনো পুরুষ পোশাক ব্যবহারেই এমন বিপদ হতে পারে।’ বোটানির এ অধ্যাপক সচেতনতামূলক ক্লাস নিতে গিয়ে এমন দাবি করেছেন। ভারতের কেরালার কাসারাগড়ের অধ্যাপক রজিত শিক্ষার্থীদের কাছে এমনটাই দাবি করেছেন।

অধ্যাপক বলেছেন, ‘যে সব নারীরা জিন্স, শার্ট ইত্যাদি পুরুষ পোশাক পরেন তারা হিজড়া সন্তান প্রসব করেন।’ তিনি দাবি করেন, কেরালায় তিন লাখেরও বেশি হিজড়া রয়েছে। শুধু তা-ই নয়, লাইফ স্টাইল তার বিষয় না হলেও তিনি অনেক অনেক বিস্ময়কর দাবি করেছেন। তবে সে সব দাবি কতটা বৈজ্ঞানিক তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি সচেতনতা তৈরি করতে গিয়ে বলেছেন, ‘যে সব দম্পতির জীবনযাপন নারী, পুরুষ বিভাজন মেনে; তারাই শুধু ভালো সন্তানের জন্ম দিতে পারে।’ তার দাবি অনুযায়ী, চরিত্রহীন বাবা-মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পালসির মতো অসুখে ভুগে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তার এ ধরনের সচেতনতামূলক বক্তব্যে মেয়েদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবু তিনি দমে যাননি। তিনি তার ‘সচেতনতা সভা’ চালিয়েই যাচ্ছেন। জিন্স প্রসঙ্গে এমন ‘হিজড়াতত্ত্ব’ কেবল তিনিই আবিষ্কার করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর