,

কুমিল্লা জুড়ে ক্রিকেট উন্মাদনাঃ এক ভবনেই ১৭১ লাল সবুজ পতাকা

news-image

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লা জেলা সদরসহ জেলার সর্বত্র বিরাজ করছে বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে ক্রিকেট উন্ম্দনা।বাসা বাড়ি,অফিস আদালত , হাসপাতালসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সব খানেই জুড়ে আছে লাল সবুজের পতাকা । এমনকি নগরীর অন্যতম প্রধান বেসরকারী হাসপাতাল সিডি প্যাথ হসপিটালে জুলছে ১৭১টি বাংলাদেশ দলের তথা জাতীয় পতাকা।

১৭১টি পতাকা বহনকারী এই ১০তলা ভবনটি এখন মানুষের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এই রোড দিয়ে যেই যাচ্ছে সবাই এক নজরে তাকিয়ে দেখছে সিডি প্যাথ হসপিটালের দিকে।

সূত্রমতে, ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের পর্দা উঠছে আজ ৩০ মে বৃহস্পতিবার। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অপেক্ষা ২ জুন পর্যন্ত। কারণ ওইদিনই মাঠে নামবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম পর্বের প্রথম ম্যাচ খেলবে স¤প্রতি ত্রিদেশীয় সিরিজ বিজয়ী বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেট ঘিরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অনেকেই দেশের পতাকা ও জার্সি উন্মাদনায় মেতে উঠেছে। কুমিল্লাতেও সেই উন্মাদনায় ভাসছে ক্রিকেট প্রেমীরা।

ইতোমধ্যে নগরীর সিডিপ্যাথ হসপিটালের ভবনের দশতলা ছাদে পতপত করে উড়ছে ১৭১টি লাল সবুজ পতাকা। যা নগরবাসীর দৃষ্টি কেড়েছে। এদিকে কুমিল্লা নগরীর বেশিরভাগ ভবনের ছাদে উড়তে দেখা গেছে বাংলাদেশের পতাকা। বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন দলের পতাকা, জার্সি শোভা পেলেও ক্রিকেটের ক্ষেত্রে শুধু বাংলাদেশের পতাকা। বাংলাদেশ দল ঘোষণার পরই ক্রিকেট প্রেমীদের পতাকা উড়ানোর প্রতিযোগিতা শুরু হয় কুমিল­া নগরীতে। খেলার সরঞ্জাম বিক্রির দোকানে জার্সি কেনার হিড়িকও পড়েছে।

নগরীর বাদুরতলায় সিডিপ্যাথ হসপিটাল ভবনের দশতলা ছাদে ছোটবড় ১৭১টি বাংলাদেশের পতাকা বাঁশ, দড়িতে টানান ক্রীড়ামোদী মো. হাসান। তিনি কুমিল­া মহানগরীর উত্তর গাংচরের বাসিন্দা ও কুমিল­া সিডি প্যাথ অ্যান্ড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা। তার ছেলে মো. আমিনুল ইসলাম সিহান লন্ডন ক্রিকেটে সেরা প্লেয়ারের হ্যাটট্রিক করেছেন। ২০১৬, ২০১৭ এবং ২০১৮ টানা তিনবার লন্ডন ক্রিকেট লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ধারাবাহিকতা বজায় রেখে ২০১৮ মৌসুমে নিও ক্রিকেট ক্লাবের হয়ে প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান।

১৭১টি পতাকা উড়ানোর প্রসঙ্গে মো. হাসান জানান, ৭১ আমাদের স্বাধীনতার চেতনা। ৭১ আমাদের অহংকার। সেই ৭১’র সাথে ১০০ যোগ করার কারণ হলো আমাদের টাইগাররা এবারের বিশ্বকাপে সেঞ্চুরির ঝড় তুলবে। সেই দৃষ্টিকোন থেকেই লাল সবুজের ১৭১টি পতাকা ছাদে উড়িয়েছি। সবার কাছে প্রত্যাশা থাকবে বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিল,আর্জেন্টিনার পতাকা-জার্সি নিয়ে যে হারে মাতামাতি হয়, ক্রিকেট বিশ্বকাপের সময়েও সবাই সেরকম সরব হয়ে উঠবে। তবে এটা হতে হবে কেবল বাংলাদেশের সমর্থন ঘিরে। তার মধ্য দিয়েই আমাদের দেশপ্রেম জেগে উঠবে। তার বিশ্বাস বাংলাদেশ এবার সেমিফাইনাল খেলবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্যান ক্লাবের পরিচালক মো.কাউসার হোসেন বলেন,বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশের অংশ গ্রহণ নেই। কিন্তু বিভিন্ন দেশের জার্সি ও পতাকা নিয়ে আমাদের মাতামাতির শেষ নেই। ক্রিকেটে আমাদের দেশ এবার শিরোপা প্রত্যাশী, সে হিসেবে আমাদের আনন্দ আরো বেশি। মো. হাসানের উদ্যোগ নি:সন্দেহে ব্যতিক্রম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর