,

১ লাখ ৮৫ হাজার টাকা বেতনের চাকরি!

news-image

মানুষের জীবনে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর মাঝে একটি হচ্ছে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ। একটা ভাল সিদ্ধান্ত যেমন আপনার জীবনটাকে পালটে দিতে পারে, তেমনি আপনার জীবনকে অতিষ্ট করে দেবার জন্য একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট।ঠিক সিদ্ধান্ত নিয়ে যাবে ঠিক পথে। আর ভুল সিদ্ধান্ত নিলেই বিপদ। ঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে আপনার? যদি থাকে তবে আর কিছুই চাই না। এই যোগ্যতাতেই মিলবে ১ লাখ ‌৮৫ হাজার টাকা বেতনের চাকরি।

ইংল্যান্ডের ব্রিস্টলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী একটি জনপ্রিয় ওয়েবসাইটে এমনই বিজ্ঞাপন দিয়েছেন।ওই নারী জানিয়েছেন, গত বছর নিজে থেকে নেয়া তার কোনো সিদ্ধান্তই ঠিক হয়নি। উল্টো নানা বিপদে পড়েছেন। কখনো নিউজিল্যান্ডে গিয়ে টাকা-পয়সা হারিয়ে ফেলেছেন। কখনো আবার ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর তাই তিনি এই অভিনব পন্থা বেছে নিয়েছেন।

কোন সময় কোন সিদ্ধান্ত নিলে ঠিক হবে, কোন কাজটি করা উচিত হবে, কোনটি অনুচিত-‌‌ ওই নারী হয়ে এরকমই সব সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আর এর জন্যই মিলবে মাসে ২০০০ পাউন্ড বা ১ লাখ ‌৮৫ হাজার টাকা।ওই নারী জানান, আমার মা পর্যন্ত এই বিষয়টি নিয়ে মজা করে। প্রত্যেক সপ্তাহেই আমি ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে সেটি নিয়ে অনুতাপ করতে হয়।‌

আর এজন্যই তিনি একজন ঠিক মানুষকে খুঁজছেন যিনি সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করবেন। আপনার কাজ শুধু একটিই, প্রতিমূহূর্তে ওই নারীর মেসেজের উত্তর আপনাকে দিতে হবে। ঠিক সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করতে হবে।আপাতত এক মাসের জন্য তিনি ওই ব্যক্তির সাহায্য নিতে চান। পরে সবকিছু ঠিকঠাক চললে তিনি তাকে এই কাজে স্থায়ীভাবে রেখে দেবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর