,

রমজানে আবাসিক হোটেলে যুবক-যুবতির অনৈতিক কাজ

news-image

হবিগঞ্জের শাপলা আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে রাহেল মিয়া নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে র‍্যাবের অভিযানে তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক রাহেল শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। খবর ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের।অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল খালেক জানান, শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল শাপলায় অসামাজিক কার্যকলাপ চলা এবং হোটেলের লাইসেন্সের মেয়াদ না থাকায় মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার সিহাব রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগেও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মাঝে ওই হোটেল মালিককে সতর্ক করা হয়েছিল। অপরদিকে শ্মশানঘাট সড়কের বিলাস বহুল রোজভিউ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে আগেই রোজভিউ হোটেল কর্তৃপক্ষ সতর্ক হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর