,

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলো সপ্তম শ্রেণির ছাত্র

news-image

ডেস্ক রিপোর্ট : রংপুরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিমেষ রায় নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে নগরীর ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল পূর্বপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক অনিমেষ রায়কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই এলাকার কৃষক কৃষ্ণ রায়ের ছেলে স্থানীয় আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অনিমেষ রায় মেয়েটির বাড়িতে যায়। মেয়েটির বাবা পেশাগত কারণে বাড়ির বাইরে এবং মা সাংসারিক কাছে ব্যস্ত থাকার সুযোগে অনিমেষ ওই মেয়েটির সঙ্গে খেলার ছলে তাকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর মেয়েটির রক্তক্ষরণ দেখে তার মা জানতে চাইলে সে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। পরে তার মা রক্তাক্ত অবস্থায় মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। খবর পেয়ে নগরীর পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মেয়েটির রক্তমাখা কাপড় উদ্ধারসহ রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে অনিমেষকে আটক করে।

এ বিষয়ে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিউল গনি জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষক অনিমেষকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্র- জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর