,

এই বাসযাত্রীকে অজ্ঞান পাওয়া গেছে

news-image

নিউজ ডেস্ক।। চিটাগাং রোড থেকে মানিকগঞ্জগামী নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৮৪২৩) বাসে একজন যাত্রী অজ্ঞান পার্টির চেতনানাশকের শিকার হয়েছেন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে। বাসটি আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সঙ্গে বাসটির চালকও রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোহাম্মপদপুরের কলেজ গেটে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মোখলেসুর রহমান রাত ৯টায় কালের কণ্ঠকে বলেন, যাত্রীটি অচেতন বলে নাম-পরিচয় জানা সম্ভব হচ্ছে না। তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হচ্ছে। মোখলেসুর রহমান জানান, বাসটি চালকসহ মোহাম্মদপুর থানার পুলিশকে বুঝিয় দেওয়া হয়েছে। পুলিশ চালক আকতার হোসেনকে দিয়ে চালিয়ে বাসটি মোহাম্মদপুর থানায় নিয়ে যাবে বলেও জানান তিনি।

বাসের যাত্রীদের একজন বিপ্লব কালের কণ্ঠকে বলেন, তাঁর দুই সিট পেছনেই ওই যাত্রী বসা ছিলেন। বাসের কন্ডাক্টর ভাড়া চাইতে গিয়ে দেখেন যাত্রীটি সাড়া দিচ্ছেন না। তারপরই অন্য যাত্রীরা চালককে বাধ্য করে বাস থামাতে।

সার্জেন্ট মো. মোখলেসুর রহমান আরো জানান, চালক বাস থামিয়ে ট্রাফিক পুলিশ হাসানের কাছে গিয়ে বলেন একজন যাত্রী অজ্ঞান হয়ে বাসে পড়ে আছেন। তারপর যাত্রীটিকে ধরাধরি করে নামানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর