,

প্রতিমন্ত্রীর মর্যাদা না পেয়ে ক্ষুদ্ধ রংপুর সিটি মেয়র

news-image

রংপুর প্রতিনিধি : প্রতিমন্ত্রীর মর্যাদা না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, ‘রংপুরবাসীর সাথে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে। বিভাগীয় নগরী ও সিটি কর্পোরেশন হিসেবে রংপুরবাসীর মেয়রকে অনেক আগেই প্রাপ্য মর্যাদা দেয়ার কথা ছিলো। কিন্তু তা করা হয়নি। অন্যদের আগে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে রংপুরবাসীর প্রতি অবেহলা করা হয়েছে। এটা দুঃখজনক।’

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রসিক মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, রংপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, কাকসু ছাত্র সংসদের সাবেক ভিপি ও রাজনীতিক আলাউদ্দিন মিয়া, সুশাসনের জন্য নাগরিক-সুজনের মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, সংগঠনের আজীবন সদস্য এ্যাডভোকেট আবু সাঈদ সুমন, বিরোধী দলীয় চিফ হুইফ এর একান্ত সচিব শাহিন হোসেন জাকির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন। রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক বাদশাহ ওসমানী,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ সোহেল, কার্যকারী সদস্য আফরোজা বেগম প্রমুখ।

ইফতার মাহফিলে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন, সংস্থার ব্যক্তিবর্গ ও গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর