সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মৃত্যু বার্ষিকীতে রংপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল

news-image

রংপুর প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে রংপুর মহানগরীতে পৃথক পৃথক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহিফল অনুষ্ঠিত হয়েছে।

এতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং আশু কারামুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু করা হয়।

বৃহস্পতিবার রংপুর মহানগর বিএনপি আয়োজিত নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল বিএনপির কেন্দ্রীয় কুটির শিল্প সম্পাদক, মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, জাগপা জেলা সভাপতি খন্দকার আবেদুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান স্যান্ডো, মহানগর খেলাফত মজলিশের সভাপতি উপাধ্যক্ষ তৌহিদুর রহমান মন্ডল রাজু, জেলা খেলাফত মজলিসের সভাপতি আহমদ আলী, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মাহমুদুল ইসলাম সুজন প্রমুখ।

অন্যদিকে নগরীর শিমুরবাগ কমিউনিটি সেন্টারে রংপুর জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইচ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সহ-সভাপতি সাহিদার রহমান জোসনা,এ্যাড আফতাব উদ্দিন, কাজী খয়রাত, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. শফি কামাল, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

এসময় রংপুর জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর