,

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছেলের বাবাকে কোপালেন মেয়ের বাবা!

news-image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ে পক্ষের হামলায় ছেলের বাবাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়ি ঘরেও হামলা চালায়।উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে সূত্রে গেছে, উপজেলার ২নং কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের জোনাব আলীর দশম শ্রেণিতে পড়ুয়া ছেলের সঙ্গে একই গ্রামের হানিফ মিয়া নিজের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে দেওয়ার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে।

তারা প্রায়ই ওই কিশোরকে ফুসলিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে বাবা জোনাব আলী ছেলেকে বুঝিয়ে তাদের সঙ্গ থেকে বিরত রাখার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ মিয়া (৪৫) গত মঙ্গলবার সকালে ৭/৮ জন লোক নিয়ে তার কিশোরী মেয়েকে ইভটিজিং করা হয়েছে অভিযোগ তুলে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে জোনাব আলী ওপর হামলা চালায়।

এতে জোনাব আলীসহ ৩ জন গুরুতর আহত হয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো