,

রংপুরে তিনসহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেফতার

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার তিন সহযোগীকেও গ্রেফতার ও তাদের কাছ থেকে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনের বিরুদ্ধে হত্যা,ডাকাতি, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

মেরিল সুমনের সহযোগিরা একই গ্রামের আখেরুজ্জামান আপেল, রিফাত হোসেন এবং আকিব হোসেন অনু।

আজ বিকেলে র‌্যাব-১৩ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মোজাম্মেল হক।

র‌্যাব অধিনায়ক জানান, মেরিল সুমন রংপুরের একজন শীর্ষ সন্ত্রাসী। সে তার লোকজন নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বিশেষ করে আলু ও ভুট্টার মৌসুমে ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা আছে। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর তাজহাট থানা এলাকা থেকে ৩ সহযোগীসহ মেরিল সুমনকে গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল ও রিভলবার, একটি ওয়ান স্যুটারগান, দুটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সহযোগী অন্যদের বিষয়ে অনুসন্ধানসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর