,

কমলাপুর রেল স্টেশনের ঘাঁস কাটতে মন্ত্রীর প্রতি ব্যারিস্টার সুমনের আহবান (ভিডিও)

news-image

নিজের পরিবারকে গ্রামের বাড়িতে পাঠানো জন্য ট্রেনে তুলে দিতে কমলাপুর রেল স্টেশনে গিয়ে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।সেখানে তিনি দেখেন রেল লাইনের উপর বড় বড় ঘাস জন্মেছে। যা কাটার কারো সময় নেই।ব্যারিস্টার সুমন বলেন, রেলের সময় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মোটামুটি ভালোই চলতেছে। এজন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এটা দেশের সবচেয়ে বড় রেলস্টেশন। এটা কেন্দ্রীয় রেল স্টেশন। এসময় তিনি এক হাত লম্বা লম্বা ঘাস দেখিয়ে বলেন, কিছু লোক লাগিয়ে ঘাস গুলো পরিস্কার করলে স্টেশনটা অনেক সুন্দর হয়ে যেতো। সুন্দর করতে অসুবিধা কি! আমরা কি পুরো পুরি সৌন্দয্য ভুলে গেছি।

ট্রেনে ওঠার পরে অনেকে মনে করেন ট্রেনে যে উঠতে পেরেছি এটাই অনেক বেশি। মেইন স্টেশনটাই যদি দেখতে সুন্দর না হয়, তাহলে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ কিভাবে বাড়বে?লাইভ থেকে বোরোনোর আগে তিনি রেলমন্ত্রীর কাছে ঘাঁস কাটার নির্দেশনা দেওয়ার আহবান জানান।তিনি বলেন, আপনি (মন্ত্রী) একটু বলে দিলেই ঘাসগুলো কেটে দেবে। রেল স্টেশনের সৌন্দর্য্য অনেক বেড়ে যাবে।

https://www.facebook.com/1474854672729216/videos/373194653311433/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর