,

‘পুলিশের নিয়োগ হবে স্বচ্ছ, একশ টাকায় হবে চাকরী’

news-image

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে আসন্ন ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলার বিভিন্ন অপরাধ নিরোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের কে জানান আগামী পুলিশের নিয়োগ পরীক্ষা চুয়াডাঙ্গা জেলায় শতভাগ স্বচ্ছতার সাথে হবে। এবং কোনরকম ঘুষ বানিজ্যের অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন মাত্র ১০০ টাকার বিনিময়ে যোগ্যতার যাচাই ভিত্তিতে পুলিশের নিয়োগ পরীক্ষা হবে। এবিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই।

এবং ঈদের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে পুলিশ জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে ২৪ ঘন্টা সজাগ দৃষ্টি রাখবে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে তিনি বলেন ইতোমধ্যেই আমরা চুয়াডাঙ্গা জেলা পুলিশ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গার সব জায়গার রাস্তাঘাটে অবৈধ টোল আদায় নিষিদ্ধ করেছি। এরকম কোন সংবাদ পেলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবো।

এছাড়া সাধারন মানুষ যেন নির্বিঘ্নে যেন ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য পুলিশের সাদা পোশাকধারী টিম প্রত্যেক মার্কেট শপিংমল এ নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। কোন রকম অপ্রীতিকর ঘটনার সাথে সাথেই চুয়াডাঙ্গা জেলা পুলিশ তা শক্ত হাতে দমন করবে। এছাড়াও রাস্তায় দূর্ঘটনা এড়ানোর জন্য সড়কে কড়া মনিটরিং করবে ট্রাফিক পুলিশ। ঈদগাহে প্রত্যেক ধর্মপ্রান মসুলমান ব্যক্তির যেন ঈদের নামাজ আদায় করতে পারে সে দিকেও কড়া নজরদারী রাখবে ডিএসবি ও ডিবি পুলিশের কৌশলী বাহিনী।

এবং আরো জানান কোন প্রকার নাশকতার ছাড় দেওয়া হবে না। সকলের ঈদ যেন পরিবারের সকলের সাথে আনান্দে কাটে সে ব্যবস্থা করবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কানাইলাল সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার সহ চার থানার অফিসার ইনচার্জগন।

এসময় তিনি জেলার উপস্থিত সাংবাদিকদের সাথে অগ্রীম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো