,

আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন, উৎপাদন বন্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইনের ৩০০ এমবিএ ট্রান্সফরমারে আগুন লেগে সরকারি-বেসরকারি ৫টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে ৩০০ এমবিএ নতুন ট্রান্সফরমার স্থাপনের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বিকট শব্দ হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে ৫টি ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। বন্ধ ইউনিটগুলো হলো বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নং ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট ও বেসরকারি ১৯৫ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার, ৫৫ মেগাওয়াট ক্ষমতার প্রিসিসন এনার্জি পাওয়ার প্লান্টের উৎপাদন।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণে সরকারি-বেসরকারি ৫টি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধ ইউনিটগুলো চালু করতে স্থানীয় প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছেন। দৈনিক জাগরণ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর