,

মোদীর বিজেপির অফিস লাইব্রেরিতে কুরআন শরীফ!

news-image

ভারতের জাতীয় সংসদ লোকসভার ১৭তম নির্বাচনে দ্বিতীয়বার মতো সাফল্য আসার পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দেশের সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন করতে হবে। তারপর দিনই কিন্তু দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর এসেছে। সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার নির্মম ও ভয়াবহ ছবি দেখতে পাওয়া গিয়েছে।

সেই পরিস্থিতিতে বিজেপির এক অফিসের লাইব্রেরিতে পবিত্র কুরআন কিনে আনার খবর অন্য মাত্রা দিতে চলেছে। বিজেপির লাইব্রেরিতে কুরআন শরীফ রাখার ঘটনা উত্তরাখণ্ডে। দেরাদুনে দলের হেড কোয়ার্টারে গীতা রয়েছে, বাইবেল রয়েছে, এবার সেখানে যোগ হল কুরআন শরীফ।

উত্তরাখণ্ড বিজেপির সহকারী মিডিয়া ইনচার্জ সাদাব শামস বলেন, আমি দুকপি কুরআন শরীফ একটি হিন্দি ও অপরটি ইংরেজি কিনেছি লাইব্রেরির জন্য। আমি সব পাঠকের কাছে আবেদনও করেছি কুরআন শরীফ পড়ার জন্য। কুরআন পাঠ করলে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর হবে মানুষের। বিজেপির রাজ্য সভাপতি অজয় ভাট কুরআন শরীফ লাইব্রেরিতে রাখার প্রশংসা করেছেন। উল্লেখ্য, গত বছর বিজেপি সভাপতি এই লাইব্রেরিটি উদ্বোধন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর