মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের ভিড়

news-image

ডেস্ক রিপোর্ট : সরকারি চাকরিজীবীদের দাবি ছিল ঈদের ছুটির সঙ্গে ৩ জুন অতিরিক্ত ছুটি। কিন্ত সরকার এ দাবি নাকচ করে দেয়ায় অনেকে হতাশ হলেও অনেক কর্মকর্তা-কর্মচারি অলিখিত ছুটি কাটাবেন ৩ জুন থেকেই। যারা দেশের বাড়িতে ঈদ করবেন তারা কয়েকদিন আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দেয়া শুরু করেছেন। ফলে এখন দিন গড়ার সঙ্গেই সদরঘাটে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের ভিড়। সরকারি চাকরিজীবীদের টানা শুক্র-শনি ও রোববার বন্ধ থাকলেও সোমবার খোলা থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামে যেতে পারছেন না তারা। তাই ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিবার পাঠিয়ে দিচ্ছেন অনেকেই। এতে বরাবরে মতো এবারও ঈদযাত্রীদের চাপের মুখে বেসামাল হয়ে পড়েছে লঞ্চ যাত্রা।

সরেজমিন ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার (৩০ মে) সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টার্মিনালের পন্টুনে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছে। ফলে যাত্রীদের লাইন টিকিট কাউন্টার ছাড়িয়ে রাস্তার ওপরে এসেছে। যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর ত্যাগ করেছে অনেক লঞ্চ। তবে এবার সতর্কতার কারণে অতিরিক্ত যাত্রী উঠানো হচ্ছে না। এ কাজে পাশেই নজর রাখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দক্ষিণাঞ্চলগামী মানুষের বেশিরভাগের যাতায়াত লঞ্চযোগে। আর তাই রাজধানীর সদরঘাটে এখন জনস্রোত। সদরঘাট টার্মিনালে টিকিট কাউন্টারে বসা মোশাররফ হোসেন নামে এক কর্মচারি জানালেন, ঈদে ঘরমুখী মানুষের ভিড় ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এজন্য ভোর সাড়ে ৫টা থেকেই একটির পর একটি লঞ্চ ছেড়ে গেছে। দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে প্রায় ৩৫টি লঞ্চ ছেড়ে গেছে। তবে আরও কতটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে সেটি বলতে পারছেন না তিনি। যাত্রীদের চাপের ওপর নির্ধারণ করে লঞ্চের সংখ্যা বাড়তে পারে।

সদরঘাট থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, হুলার হাট ও চাঁদপুরসহ বিভিন্ন নৌ-রুটে চলছে লঞ্চ। বরিশালগামী লঞ্চের যাত্রী ফিরোজ কবির শাওন শিক্ষা অধিদফতরের সরকারি চাকরি করেন। আগামী ৩ জুন অফিস খোলা থাকায় কেবিন ভাড়া নিয়ে আগেই পরিবার পাঠিয়ে দিচ্ছেন। তিনি দৈনিক জাগরণকে বলেন, ঈদের বাকি আছে আরও ৫ দিন। এক্ষেত্রে প্রতিদিনই যাত্রীদের চাপ বাড়বে। তাই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া পুরুষ মানুষ হওয়ায় যেকোনোভাবেই ঈদের দুই দিন আগে লঞ্চে যেতে পারবো। আরেক যাত্রী মোবারক শাহ ৩ জুন ছুটি নিয়ে পরিবারের সঙ্গেই লঞ্চে বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, ঈদের বাকি আরও কয়েকদিন, এরমধ্যেই যাত্রীদের চাপ বেড়েছে। প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থেকে লঞ্চে উঠতে হচ্ছে। এরপরও সুস্থ অবস্থায় গ্রামে পৌঁছাতে পারলে কষ্ট লাঘব হবে বলে মনে করেন তিনি।

এমভি বোগদাদিয়া-৭ লঞ্চের কর্মচারী লিয়াকত আলী বলেন, সদরঘাটে লঞ্চগুলো এসে ভিড়লে মুহূর্তের মধ্যেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এতে বাধ্য হয়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে লঞ্চের ছাদসহ বিভিন্ন স্থানে উঠে বসে পড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুরে যাচ্ছে, প্রতিটিতেই নির্ধারিত সংখ্যক যাত্রী নেয়া হচ্ছে।

ঢাকা নদী বন্দরের সহকারী পরিদর্শক বাতেন বিপ্লব দৈনিক জাগরণকে বলেন, নৌ-প্রতিমন্ত্রীর কড়াকড়ি নির্দেশ। এবার বাড়তি যাত্রী লঞ্চে নেয়া যাবে না। গত বছরের মতো এবার ঈদে চাপ তুলনামূলক কম হবে। কারণ ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী লঞ্চে গেছে। এরপরও যাত্রীদের চাপ সামলাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার তথ্যমতে, এবার ঈদে প্রায় ৩২০টি সরকারি ও বেসরকারি লঞ্চ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত শুরু করেছে। দৈনিক জাগরণ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক