,

১ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি বেশি থাকবেঃ আবহাওয়া অফিস

news-image

নিউজ ডেস্ক: আগামী দু’দিনের মধ্যে বৃষ্টির সুসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। আজকের আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী মাসের ১ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। ১ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি বেশি থাকবে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সাত জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় পরবর্তীতে ৪৮ ঘণ্টা বা দুদিনের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অর্থাৎ বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর