,

একটি আমের দাম ৬ হাজার টাকা! অবাক হলেও কথা সত্য

news-image

একটি আমের দাম ৬ হাজার টাকা। শুনে অবাক হওয়ার কথা। অবাক হলেও কথা সত্য। এটিই বিশ্বের সবচেয়ে দামি আম। বিশ্ব বাজারে এটি ‘রেড ম্যাংগো’ নামে পরিচিত। আমটির স্বাদ অন্য আমের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। আসুন জেনে নেই আমটি সম্পর্কে-

নাম: আমটির নাম মিয়াজাকি। এটি জাপানিজ আম। বিশ্ব বাজারে এটি ‘রেড ম্যাংগো’ নামে পরিচিত। যা বর্তমানে নোয়াল ফার্ম বাণিজ্যিকভাবে উৎপাদন করছে।

দাম: আমটির গড় ওজন প্রায় ৭০০ গ্রামের মতো। এর দাম প্রায় ৭০ ডলার বা ৬ হাজার টাকা। সে হিসেবে প্রতি ১০ গ্রাম আমের দাম ১ ডলারের মতো।

চাষ পদ্ধতি: আমটি স্বাদের চেয়ে চাষ পদ্ধতির কারণে বেশি দামি। আমটির মজাদার চাষ পদ্ধতি হচ্ছে-

১. একটি গাছের জন্য নির্দিষ্ট পরিমাণ মাটি ব্যবহার করা হয় (টবের মতো)।
২. পুরো বাগানকে স্বচ্ছ ছাউনি বা অফসেড দিয়ে ঢেকে রাখা হয়।
৩. একটি মুকুলে মাত্র একটি আম রেখে বাকি আমগুলো ছাঁটাই করা হয়।
৪. আম পরিপক্ক হলে প্রতিটি আমকে উপরের ছাউনির সাথে বেঁধে রাখা হয়।
৫. একটি নেট ব্যাগের মধ্যে আমটি আলতোভাবে ঝুলিয়ে রাখা হয়।
৬. আমটি ন্যাচারালি একা একা পাকে।
৭. আমটি মাটিতে না পড়ে অক্ষত অবস্থায় ঝুলন্ত নেট ব্যাগের মধ্যে পড়ে।
৮. মাটির স্পর্শ ছাড়াই আমটি বাজারজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর