,

গরমে তৃপ্তি দিচ্ছে ‘মোদি কুলফি’!

news-image

নরেন্দ্র মোদি ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীদের সমস্ত অভিযোগ। বিপুল ভোটে জিতে দ্বিতীয় বারের জন্য সরকার গড়েছে এনডিএ। গত বারের লোকসভা নির্বাচনের চেয়েও বেশি আসনে জিতে আজ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।

মোদি হাওয়ায় যখন বিরোধীরাও ‘ঠান্ডা’, তখন এই প্রচণ্ড গরমে শীতল তৃপ্তি দিচ্ছে ‘মোদি সীতাফল কুলফি’। কুলফি দিয়ে তৈরি নরেন্দ্র মোদির মুখ।

সুরাটের এক আইসক্রিম পার্লারের মালিক বিবেক আজমেরা তৈরি করেছেন এই বিশেষ কুলফি। না, কোনও ছাঁচে ফেলে এই কুলফি তৈরি করা হচ্ছে না। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় এই পার্লারে ২৪ ঘণ্টায় প্রায় ২০০টি এমন কুলফি তৈরি করেছেন বিবেক আজমেরা।

বিক্রেতার দাবি, এই কুলফিতে কোনও রকম কৃত্রিম রং বা স্বাদ ব্যবহার করা হয়নি। যারা এই ‘মোদি সীতাফল কুলফি’ কিনছেন, তাদের সরাসরি ৫০ শতাংশ ছাড়ও দিচ্ছেন তিনি। বিবেক জানান, নরেন্দ্র মোদি ও বিজেপির এই জয়কে উদযাপন করতেই তিনি এই ‘মোদি সীতাফল কুলফি’ তৈরি করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর