,

গুলশানে পারসোনার সব কসমেটিক্স মেয়াদোত্তীর্ণ, জরিমানা ১৫ লাখ

news-image

থরে থরে সাজানো মেকআপ বক্স। বিভিন্ন আইটেমের কসমেটিক্স পণ্য। দামেও আকাশচুম্বি সেসব কসমেটিক্স। কিন্তু চোখের দেখায় বোঝার উপায় নেই কয়েক বছর আগেই মেয়াদ শেষ হয়েছে মেকআপ ও কসমেটিক্স আইটেমগুলোর। বৃহস্পতিবার বিকেলে গুলশান-১ এ ফারজানা শাকিল্স মেকওয়ার সেলুন ও পারসোনায় অভিযানে গিয়ে চোখ কপালে ওঠার দশা র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের।

র‌্যাব জানিয়েছে, প্রচুর মেয়াদোত্তীর্ণ ও নকল কসমেটিক্স পণ্য জব্দ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল কসমেটিক্স এবং মেকআপ আইটেম বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানে গিয়ে পারসোনার গুলশান-১ শোরুমে যে কসমেটিক্সে হাত দেই সেটারই মেয়াদ নেই। মেকআপ আইটেমেও নেই মেয়াদ। এ ছাড়া হুবহু নামের নকল আইটেম থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে। দামেও বিল করার সময় ক্রেতার সঙ্গে করা হচ্ছিল কারসাজি। বলতে গেলে পারসোনার শতভাগ কসমেটিক্স ও মেকআপ আইটেম নকল ও মেয়াদোত্তীর্ণ।

অন্যদিকে ফারজানা শাকিল্স মেকওভার সেলুনেও প্রায় ৮০ শতাংশ নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পাওয়া গেছে। এ জন্য দুই প্রতিষ্ঠানকে ১৫ লাখ করে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠান থেকে কয়েক বস্তা নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স এবং মেকআপ আইটেম জব্দ করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, বনানী সাজাই বিউটি পার্লারে পৃথক অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর