,

হিজাবকে ‘অফিসিয়াল ইউনিফর্ম’এর মর্যাদা দিলো স্কটল্যান্ড পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালের আগস্টে প্রথমবারের মত পুলিশের পোশাক হিসেবে হিজাবকে অনুমোদন দেয় স্কটল্যান্ড সরকার। তবে এবার সেই হিজাবকেই অফিসিয়াল ইউনিফর্মের মর্যাদা দিলো স্কটল্যান্ড পুলিশ।

বিভিন্ন স্থানে যখন হিজাবের উপর নিষেধাজ্ঞা নেমে আসছে, তখন হিজাবকে সাদরে বরণ করে নিলো স্কটল্যান্ড। দেশটির পুলিশ বাহিনীতে মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য হিজাবকে অফিসিয়াল ইউনিফর্মের মর্যাদা দেয়া হয়েছে। এখন থেকে মুসলিম মহিলারা কর্তব্যরত অবস্থায় হিজাব ব্যবহার করতে পারবে ইউনিফর্ম হিসেবে।

এতে করে মুসলিম নারীদের মধ্যে পুলিশে যোগদানের আগ্রহ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফল।

স্কটল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ফিল গর্মলে বলেন, ‘ইউনিফর্মে হিজাব যোগ হওয়ায় পুলিশ বিভাগ আরও বৈচিত্রপূর্ণ হলো। তারা তাদের মেধা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রজ্ঞা দিয়ে স্কটল্যান্ড পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’ স্কটল্যান্ড পুলিশের আনুষ্ঠানিক এ ঘোষণাকে ২০১০ সালে মুসলিম পুলিশ সদস্যদের নিয়ে গড়ে ওঠা স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন (এসপিএমএ) স্বাগত জানিয়েছে।

সংগঠনটির প্রধান ফাহাদ বাশির বলেছেন, ‘এ ঘোষণা সঠিক নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ। স্কটল্যান্ড পুলিশ এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত। বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা স্কটল্যান্ডের সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর