,

প্রেমিকের বাড়ীতে প্রেমিকার কন্যা সন্তান প্রসব

news-image

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া সেই অন্তঃসত্ত্বা প্রেমিকা কন্যা সন্তান প্রসব করেছে।

অসুস্থ্য অবস্থায় চারদিন পূর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা। শিশুটির মা তার সন্তানের পিতৃ পরিচয় ও তাকে (নিজকে) স্ত্রীর মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন।

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষণের পর অন্তঃসত্ত্বা প্রেমিকা ন্যায় বিচার পাওয়ার দাবিতে গত ১৭ মে সকাল থেকে প্রতিবেশী প্রেমিক লুৎফর রহমানের বাড়ীতে অবস্থান নেন। ১০ দিন অবস্থান নেয়ার পর ২৭ মে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

এদিকে, প্রেমিকের পরিবার প্রভাবশালী হওয়ায় ওই প্রেমিকার স্বজনরা শিশুটির ক্ষতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। তারা জানান, প্রেমিক লুৎফরের পরিবারের সদস্যরা হাসপাতাল দিয়ে ঘোরাফেরা করে শিশু ও তার মায়ের উপর নজর রাখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর