,

মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল

news-image

মদিনার মসজিদে নববির ইমাম প্রখ্যাত মুফাসসির শায়খ আব্দুল কারিদ শাইবা আলম-হামদ (১০০) গত সোমবার (২৭ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মসজিদে নববির এ শতবর্ষী ইমাম ১৯২১ সালে মিসরে জন্ম গ্রহণ করেন। মিসরের বিশ্ববিখ্যাত জামে আল-আজহারে ইসলামি শরিয়া অনুষদে লেখাপড়া করেন। অতঃপর মিসরেই ১০ বছর ইসলামি শরিয়া বিষয়ের ওপর শিক্ষকতা করেন।

শায়খ আব্দুল কাদির শাইবা আল-হামদ সৌদি আরবের মাহাদ বুরাদাহ আল-ইলমিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি মিসর থেকে সৌদিতে চলে আসেন। অতঃপর রিয়াদে আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা শুরু করেন।

রিয়াদের আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা করাকালীন সময়ে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের রমজানে তিনি মসজিদে নববিতে তাহাজ্জুদ নামাজের ইমামতি করেন।

আল্লামা আল-হামদ দীর্ঘ ১৪ বছর ধরে মসজিদে নববিতে কুরআনের তাফসিরের ওপর বিশেষ দরস প্রদান করেন। গত মঙ্গলবার (২৮ মে) আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে রিয়াদের উত্তরে অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর