,

২০ বছর কারাভোগের পর ভ্যান পেলেন রাজা

news-image

নির্দিষ্ট সময়ের ৮ বছর পর জেল থেকে মুক্তির এক বছর পর আজাহার আলী রাজাকে একটি ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছে সমাজ সেবা অধিদফতর। বৃহস্পতিবার দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ব্যাটারিচালিত ভ্যান ও কিছু নগদ অর্থ আজাহার আলী রাজার হাতে তুলে দেন।

১৯৯৮ সালে শ্বশুর আব্দুর জব্বারকে খুনের অপরাধে ২০০৫ সালে আজাহারকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন নিম্ন আদালতের বিচারক। উচ্চ আদালতে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে ২০১০ সালের ২৪ অক্টোবর হাইকোর্টের রায়ে খালাস পান আজাহার আলী রাজা। এরপর অন্যান্য পক্রিয়া সম্পন্ন হতে ৮ বছর সময় পেরিয়ে যায়। অবশেষে ২০১৮ সালের ২৩ মে বুধবার সন্ধ্যায় কারাগারে আজাহারের মুক্তির বৈধ কাগজ পাওয়ার পর তাকে মুক্তি দেয়া হয়।

মুক্তি পাওয়ার পর আজাহার আলী রাজা আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাকে আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সমাজবেসা অধিদফতরের প্রবেশন কার্যক্রমের আওতায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির তহবিল থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও কিছু নগদ অর্থ আজাহার দেয়া হলো আজ।

এ সময় আজাহার আলী বলেন, ২০ বছর জেলে থাকার কারণে তিনি আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে এখন তিনি জীবিকা নির্বাহ করতে পারবেন। তিনি এজন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর