,

মডেল-অভিনেত্রীদের ফেসবুক আইডি হ্যাক করাই তার পেশা

news-image

অভিনেত্রী পূজা চেরী, মডেল মারিয়া নূরসহ বেশ কয়েকজন তারকার আইডি হ্যাক করে চাঁদা দাবি করা যুবক সামির আল মাসুদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট।

সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক অভিনেত্রী নাওয়ার, পূজা চেরী, টিভি অভিনেত্রী শারলিনা হোসেন, শাহতাজ মুনিরা হাশেম, উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর এবং এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাদের কাছ থেকে টাকা দাবি করতো।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট বিভাগ জানায়, সামির আল মাসুদ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়লেও নিজেকে সবার কাছে নিজেকে পরিচয় দেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে। সেলিব্রিটিদের আইডি হ্যাক করাই তার পেশা। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তাকে দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়। তবে আদালত থেকে জামিন নিয়ে সে একই কাজে জড়িয়ে পড়েন। বুধবার সাইবার ইউনিটের ডিজিটাল ফরেনসিক টিমের ইশতিয়াক আহমেদ এক অভিযানে তাকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামির পুলিশকে জানায়, সে বর্তমান সময়ের জনপ্রিয় ২০ জনেরও বেশি অভিনেত্রী ও মডেলের ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রথমে সে বেছে বেছে তরুণ নারী মডেল অভিনেত্রীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। বন্ধুত্বের আবেদনে সাড়া দেয়ার পর টু ফ্যাক্টর অথরিটি ও ট্রাস্টেড কন্টাক্টারের মাধ্যমে মডেল-অভিনেত্রীদের ব্যক্তিগত তথ্য জেনে নিতেন সামির আল মাসুদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর