,

নিউজিল্যান্ড হামলায় আক্রান্তদের হজ করাবে সৌদি

news-image

বিশ্বের বিভিন্ন দেশের শহিদ পরিবারকে সৌদি আরব কর্তৃপক্ষ রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় হজ সম্পাদনের সুযোগ করে দেয়। এ বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা আক্রান্ত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য হজ সম্পাদনের ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সেবা সংস্থা ‘রাবেতা আলম আল ইসলামি’ এ হজ কার্যক্রম সম্পাদনের দায়িত্বে নিয়োজিত। এ সংস্থা ক্রাইস্টচার্চের দুই মসজিদে শহিদ হওয়া দুটি পরিবারকে হজ করানোর পাশাপাশি ঘর বানিয়ে দেয়ারও ঘোষণা দিয়েছে।

মুসলিম ওয়ার্ল্ড লীগের এক মুখপাত্র মাসহাব ইবান জানান, ‘শহিদদের পরিবার ও আহতদের জন্য আমরা হজ ঘোষণা করেছি। সাথে সাথে শহীদদের সব পরিবারকে বাড়ি বানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’তিনি আরো বলেন, আমরা ক্রাইস্টচার্চে মুসলিম সম্প্রদায়ের মাঝে ঐক্য দেখতে চাই। এ জন্যই হামলায় আক্রান্ত সবাইকে হজ করানো হবে।

হামলায় আহতদের আগামী আগস্ট মাসে হজ করানো হবে। শারীরিক সমস্যার কারণে যারা এ বছর হজে যেতে পারবে না, আগামী বছর তাদের হজ করা হবে বলেও জানান রাবেতা কর্তৃপক্ষ। আর আগামী আগস্ট মাসে দুই শহিদ পরিবারের জন্য ঘর নির্মাণও সম্পন্ন হয়ে যাবে।

উল্লেখ্য যে, ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয় এবং ১০০ জনের বেশি হামলায় আক্রান্ত হয়। এদের সবাইকেই হজ করাবেন সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর