,

মাশরাফির সেলফিতে ১০ অধিনায়ক

news-image

বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠল। সেন্ট্রাল লন্ডনের দ্য মলে অনুষ্ঠিত হলো জাঁকালো ওপেনিং পার্টি। নাচ, গান, আতশবাজি, ক্রীড়া অনুষ্ঠান- অনেক কিছু দিয়েই সাজানো ছিল এবারের বিশ্বকাপের ওপেনিং পার্টি। ৪ হাজার অতিথি উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা।

অনুষ্ঠানে যাওয়ার সময় বাসে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সেলফিতে ফ্রেমবন্দি হন সব অধিনায়ক। এ সময় সবাইকে হাস্যোজ্জ্বল দেখা যায়।এর আগে বুধবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন মাশরাফি বিন মুর্তজাসহ ১০ অধিনায়ক। বাকিংহ্যাম প্যালেসে রানি সব অধিনায়কের সঙ্গে কুশলবিনিময় করেন।

বাকিংহ্যাম প্যালেসে যাওয়ার পর মাশরাফিদের অভ্যর্থনা জানান রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে। অধিনায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিন্স হ্যারিও।এর পর সবাইকে সঙ্গে নিয়ে ছবিও তোলেন রানি এলিজাবেথ।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো