,

মাদরাসার শিক্ষকদের বেতন-বোনাসে দেরি হওয়ায় শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ!

news-image

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি স্কুল কলেজ মাদরাসার শিক্ষকদের চলতি মাসের এমপিও যথাসময়ে ছাড় হলেও ব্যাংকের পদ্ধতিগত কারণে এখনও কেউ কেউ এমপিও (বেতন ভাতার সরকারি অংশ) ও ঈদ বোনাস তুলতে পারেননি বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাদরাসা শিক্ষকদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করছি। এবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। তবে সৃষ্ট সমস্যা সমাধানে আজকেই নির্দেশ দেওয়া হয়েছে।

আশা করছি শিক্ষকরা আগামী রোববারের মধ্যে বেতন ও বোনাস দুটি উত্তোলন করতে পারবেন।কেউ বেতন-বোনাস তুলতে না পারলে বা সমস্যায় পড়লে তারা যেন শিক্ষা বিভাগের কর্মকর্তাদের জানান। বুধবার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ঢাকা ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএফইউজের সভাপতি মোল্লা জালালউদ্দিন, মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

শিক্ষামন্ত্রী বলেন, সাংবাদিক এবং রাজনীতিবিদের লক্ষ্য একই। সেটি হচ্ছে দেশের ও মানুষের সেবা করা। তাই জাতীয় স্বার্থে তথ্য দিয়ে আমাকে সহায়তা করুন। জেনে শুনে কোন ভুল করবো না, তথ্য জানা গেলে এবং জানা মতে কোনো অন্যায় করবো না। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগ আছে। এ দুই বিভাগের দপ্তর ভিন্ন দুটি ভবনে অবস্থিত অবস্থিত। শিক্ষার আরও কিছু অফিস ও দপ্তর বিভিন্ন স্থানে অবস্থিত। এইগুলো একই ক্যাম্পাসে থাকলে ভালো হয়।

সেগুলো একই ক্যাম্পাসে করা যায় কিনা চিন্তা করা হবে। বিশেষ করে দুই বিভাগ একই ভবনে রাখতে পারলে ভালো হয়। অর্থ মন্ত্রণালয়ের ভবন চালু হলে ৬ নম্বর ভবনে জায়গা হবে। তখন শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ একই ভবনে রাখার চেষ্টা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো