,

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি পাটুরিয়া-দৌলতদিয়ায়

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফেরি চলাচলকে স্বাভাবিক রাখতে এই নৌপথে যুক্ত হবে আরও পাঁচটি ফেরি।এছাড়া বিকল ফেরি মেরামতের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিসহ ভাসমান কারখানা ‘মধুমতি’ প্রস্তুত রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম রুট। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে এ রুটে থাকে যাত্রীদের বাড়তি চাপ। তাই এবার ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এ রুটে চলাচলকারী ১৬টি ফেরির সঙ্গে যুক্ত হচ্ছে আরও পাঁচটি ফেরি। থাকছে লঞ্চ ও স্পিডবোট।

যাত্রীদের সুবিধার জন্য এরই মধ্যে পাটুরিয়া ঘাট এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার ও টিউবওয়েল। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্স সুবিধাও।চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম রুখতে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সব মিলিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন প্রশাসনের আন্তরিক চেষ্টায় এবার এই নৌরুটে ঈদযাত্রা স্বস্তির হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর