,

ঈদুল ফিতর : ৩ জুন ছুটির প্রস্তাব নাকচ

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে শুধু ৩ জুনই একটি কর্মদিবস থেকে যায়। নির্বাহী আদেশে সরকার এ দিন ছুটি ঘোষণা করলে টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারতেন সরকারি চাকরিজীবীরা। তবে টানা ছুটির প্রত্যাশা মিটছে না তাদের। আগামী ৩ জুন (সোমবার) ছুটি ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, সরকার ৩ জুন ছুটি দেয়ার পক্ষে নয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. রইছ উদ্দিনও ৩ জুন ছুটি ঘোষণার কোনো খবর নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ জুন ছুটির বিষয়ে কাজ করছে না। তাছাড়া ছুটির বিষয়ে আমরা কোনো নির্দেশনাও পাইনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪ জুলাই ছিল কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস পরে ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকরিজীবীদের। জাগরণ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর