,

‘বেশ করেছে, সংসদের সামনে ছবি তুলেছে’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। প্রথম দিন সংসদে গিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূলের সাংসদ। পাশ্চাত্য পোশাকে সংসদে যাওয়ায় তাদের নিয়ে সমালোচনা ঝড় ওঠে। তাদের যতরকমভাবে সম্ভব সমালোচনা আর বিদ্রুপ করেছেন অনেকে।

তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ ভোটে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন কারণে সমালোচিত হতে হয়েছে। এমনকি তাদের জয়ের পরও ভোটারদের নির্বুদ্ধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। সংসদের সামনে ছবি তোলার পর সেই সমালোচনার হার কয়েক গুণ বেড়ে যায়। এবার সেইসব সমালোচকদের একহাত নিলেন কলকার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বেশ কয়েকজন সমালোচককে উল্লেখ করে তাদের টুইটের আলাদাভাবে জবাবও দিয়েছেন স্বস্তিকা।

টুইটারে স্বস্তিকা লিখেছেন, বেশ করেছে সংসদের সামনে ছবি তুলেছে। আমরা তো শুতে বসতে সবসময়ই ছবি তুলি। এটা ওদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানুষ ওদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ওদের সংসদে যাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া সংসদের নিয়মাবলীতে কোথাও লেখা, নেই যে জিন্স পরে সেখানে যাওয়া যাবে না। তাই দয়া করে এধরনের অকারণ সমস্যা তৈরি করবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর