,

যে কারণে ইংল্যান্ড শিবিরে স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। তাও আবার ১৯৫ বল বাকি থাকতে। ঘরের মাঠে বিশ্বকাপের জন্য ইংল্যান্ড যে প্রস্তুত, তা এই পরিসংখ্যানেই পরিষ্কার। যদিও এ প্রসঙ্গে অধিনায়ক ইওয়িন মর্গান বলছেন, ‘‌আমরা প্রস্তুত। আমরা এই বিশ্বকাপের জন্য প্রস্তুত।’‌

২০১৫ বিশ্বকাপে গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি ইংল্যান্ড। এবার অবশ্য ঘরের মাঠে শুরু থেকেই ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইংল্যান্ডকে। মর্গানের কথায়, ‘‌২০১৫ সালে অস্ট্রেলিয়া থেকে ত্রিদেশীয় সিরিজ খেলেই আমরা বিশ্বকাপে গিয়েছিলাম। সেখানে অস্ট্রেলিয়া আমাদের হারিয়েছিল, ভারতের বিরুদ্ধে একটা ম্যাচে জিতেছিলাম। সব মিলিয়ে আমরা একটা ছন্দ খোঁজার চেষ্টা করছিলাম, যেটা কিনা বিশ্বকাপে কাজে দেবে। সে জন্য নিয়মিত আলোচনাতেও বসতাম।’‌

তিনি আরও যোগ করেন, ‘‌এখানে আমরা আগের দিন গল্‌ফ খেলছি, পরের দিন প্র‌্যাকটিস করছি। তারপরের দিন ম্যাচে নেমে পড়ছি। বিশ্বকাপের ফেবারিট হিসেবে এবার আমাদের ধরা হচ্ছে, এটা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। কিন্তু ফেবারিট হিসেবে দেখা না হলেও, বলবো বিশ্বকাপ খেলাটা আমার কাছে বড় প্রাপ্তি।’‌

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর, দলে কোনো চোট বা আঘাত নেই। মার্ক উডের পায়ের স্ক্যান রিপোর্টেও কোনো সমস্যা ধরা পড়েনি। এদিন তিনি পুরোদমে বোলিংও করলেন। মর্গানের আঙুলের চোটও সেরে গেছে। আদিল রশিদও সুস্থ হয়ে দলে ফিরেছেন। যা স্বস্তি বাড়াচ্ছে মর্গানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর