,

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে গ্রামবাসীর গণটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ডাকাতের হামলায় বাড়ির তিনজন সদস্য গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দুর্গাপুরে প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে অস্ত্র নিয়ে ১২/১৫ জন মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটপাটের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের ওপর হামলা চালায় ডাকাতরা। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গণপিটুনি দিলে দুই ডাকাত গুরুতর আহত হয়। বাকিরা পালিয়ে যায়। জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডাকাত মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।

ডাকাতরা বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া (৪০), হাবিবুর রহমানের নাতি রাহুল মিয়া (২৫) ও হাবিবুর রহমানের প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার (২৫) কে কুপিয়ে গুরুতর আহত করে। ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রীতি আক্তারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। গণপিটুনি শিকার দুই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো