,

টঙ্গী বাজারে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, দুটি সুইজগিয়ার, দুটি চাকু ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে টঙ্গী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহতদের নাম ব্লেড বাবু ও নেংড়া নান্নু বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ব্লেড বাবু উত্তরার কোড বাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা আকবরের বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। তাকে দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর ছিনতাইকারী হিসেবে এলাকাবাসী চেনে বলেও দাবি করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গতকাল বুধবার রাতে র‌্যাব-১ এর একটি টহল টিম টঙ্গীসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত টঙ্গী ব্রিজের উপর অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করছিল। পরে র‌্যাব-১ সদস্যরা এগিয়ে গেলে ডাকাতদল দৌঁড়ে ব্রিজের দিকে যায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে ব্রিজের নিচে গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের গুলিতে ডাকাত দলের সদস্য ব্লেড বাবু ও নেংড়া নান্নু গুলিবিদ্ধ হয় এবং অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই দুই ডাকাতকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাব-১ এর এএসআই সাইফুল, সৈনিক কামরুল ও সৈনিক রাকিব আহত হয়েছেন। তাদের মধ্যে সৈনিক রাকিবকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি এবং এএসআই সাইফুল ও সৈনিক কামরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর