,

ভিজিএফ-ভিজিডি চাল উদ্ধার: ইউপি চেয়ারম্যানসহ আটক -৩

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদরের সদ্যপুষ্করনী ইউনিয়নের পালিচড়া বাজার থেকে দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-ভিজিডি কর্মসুচির চাল উদ্ধার করেছে র‌্যার। এসময় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার গভীর রাতে পালিচড়া থেকে চাল উদ্ধারসহ তাদের আটক করা হয়েছে।এর আগে বুধবার সন্ধ্যায় পালিচড়া থেকে চাল নিয়ে যাবার সময় নগরীর দর্শনা থেকে ২১ বস্তা চালসহ অটোচালককে আটক করে তাজহাট থানা পুলিশ।

রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থদের জন্য সরকার থেকে জনপ্রতি ১৫ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের প্রায় ৬হাজার ২শ’৯০জন সুবিধাভোগীর মাঝে বিতরণের জন্য গত মঙ্গলবার ৩হাজার ১৪৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদে আনা হয়। বুধবার ওই এলাকায় চাল বিতরণ শেষে ৬০/৭০ জন কার্ডধারী নারী চাল না পেয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। চাল বিতরণ শেষ হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান পরবর্তীতে তাদেরকে চাল প্রদানের আশ্বাস দেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে তা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। বুধবার রাতে ২১ বস্তা চাল স্টেশন এলাকায় নিয়ে যাবার সময় নগরীর দর্শণা থেকে অটোচালকসহ ওই চালগুলো আটক করে তাজহাট থানা পুলিশ।ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন আরও জানান, এদিকে বৃহস্পতিবার রাতেই চাল উদ্ধারে অভিযানে নামে র‌্যাব। রাত থেকে পালিচড়া বাজারের আনছারুল ইসলাম, রাঙ্গা, সুমন ব্যাপারী, কুরবান,দিলশানসহ একাধিক গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক চালের বস্তা উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও ব্যাবসায়ী আনছারুল ইসলামকে আটক করা হয়েছে। এসব চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

এদিকে ঘটনাস্থল থেকে র‌্যাবের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যান সোহেল রানা ও ব্যাবসায়ী আনছারুল ইসলামকে আটক করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সোহেল রানা র‌্যাব হেফাজতে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আজ বুহস্পতিবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাবের অভিযান চলছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর