,

যে দেখতে চায়, তীব্র আঘাতেও সে পারে আলোটা দেখতে

news-image

সেলিব্রেটিদের মধ্যে ফেসবুকে সক্রিয় যারা, তাদের মধ্যে শিল্পী ফাহমিদা নবীর নামটি একেবারে প্রথম দিকেই থাকবে। গান নিয়ে লিখবেন, এটা খুবই স্বাভাবিক। দেশবিদেশে ভ্রমণের সময় তিনি তুলে ধরেন ঘুরে বেড়ানোর বৃত্তান্ত। আর মাঝে মাঝেই লিখেন জীবনের নানা বাঁক, ঘাত-প্রতিঘাত নিয়ে। এসব লিখার উদ্দেশ্যই থাকে জীবনকে ইতিবাচকভাবে দেখার প্রেরণা, থাকে শত বাধাবিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার পরামর্শ।

গতরাতে ফেসবুকে এই গুণী শিল্পী লিখেছেন, ‘‘খুব কঠিন কোন তিক্ততা থেকে বেরিয়ে এসে নতুন করে স্বপ্ন দেখা বড় কঠিন শর্ত। এ শর্ত নিজের সাথে নিজের। এই শর্ত খালি চোখে দেখা যায় না। পারতে হয়। পারতেই হবে। এক জীবনে গতকাল আর ফেরে না , সামনের পথ মোকাবিলা করতেই হয়। কেউ বলতে পারবে না আমি আর চলতে পারবো না…..সামনে শুধু আঁধার…হতেই পারে না । যে মানুষ পাখীর মতো উড়তে চায়, সে আকাশে মেঘের ভেতর থেকে আলোর চিহ্ন দেখতে পায়, আরো দেখতে পায় যেখানে দাঁড়িয়ে সে আকাশ দেখে সেখানে অবশ্যই ছিঁটে ফোঁটা অসময়েও খুঁজে পায় সুসময়ের রেখা ! বিশ্বাস করি, প্রত্যেক আঁধারের পরেই আলো ইশারায় পথ দেখায়…যে দেখতে চায় তীব্র আঘাতেও সে পারে সব জয় করতে, আলোটা দেখতে। জীবনকে জয় করো। জীবনে অনেক সমস্যা থাকবেই তাকে নিয়েই চলতে হয়, তবে দু:খগুলো ধীরে ধীরে ফিকে হয়, কারণ মানুষ এতো কষ্টকে সঙ্গী করতে পারে না, মানুষ আসলে মনে মনে উড়াল পাখী ….

তাই তিক্ততার বেদনাকে জয় করে স্বস্তির সমাধানকে আহ্বান জানাও…. প্রত্যেক সত্যের সাথে একটা করে ভালো শর্ত তোমার জন্য অপেক্ষা করে , একটু চেষ্টা করে উঠে দাঁড়াও ,দেখো…তুমিই তোমার জন্য যথেষ্ট।’’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো