,

এবার ইতালিতে প্রকাশ্যে আজান, খোলা মাঠে হাজার হাজার মুসল্লির নামাজ আদায়

news-image

নিউজ ডেস্ক।। ইতালির মুসলমান মুসল্লীরা নিউজিল্যান্ডে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন।শুক্রবার (২২ মার্চ) প্রতিবাদের অংশ হিসেবে প্রকাশ্যে খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেন তারা। বাংলাদেশ সমিতি ইতালির আয়োজনে লার্গো প্রেনেসতিনা নামক খোলা মাঠে এ উপলক্ষে বাদ জুমা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে রোম প্রবাসী মুসল্লিরা অংশগ্রহণ নেন।

খুতবার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, মাদ্রাসুতুর রোমের প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান।

মসজিদের ভেতর হামালার তীব্র নিন্দা জানিয়ে প্রবাসীরা বলেন, ‘আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি। আমাদের হত্যা করে কেউ নামাজ বন্ধ করতে কেউ পারবে না। আমাদের মনোবল এত নরম নয়। ধর্মীয় পরীক্ষায় যুগযুগ ধরে পরীক্ষিত আমরা।’

তারা বলেন, ‘যারা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের এখনই রুখে দেয়ার সময়। জঙ্গি বা সন্ত্রাসীর কোনো ধর্ম নেই কোনো জাত নেই। সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসীই। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মনসহ রোমের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।

নামাজ শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে রোমের মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর