,

তিন সন্তানের জননীর সাথে অনৈতিক সম্পর্ক, প্রেমিক আটক

news-image

নিউজ ডেস্ক।। রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভনে এক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন থেকে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০)। বিয়েতে রাজি না হওয়ায় অবশেষে থানায় একটি মামলা দায়ের করেছেন পরকীয়া প্রেমিকা ও তিন সন্তানের জননী ওই নারী (৩০)। এ ঘটনায় পুলিশ পরকীয়া প্রেমিক রফিকুল ইসলামকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছেন।

আটককৃত রফিকুল ইসলাম রামজীবনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। অপরদিকে ওই নারীর স্বামীর বাড়ি উপজেলার রারইপাড়া গ্রামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী দীর্ঘদিন থেকে বিদেশে থাকার সুযোগে ওই নারীর সাথে পাশের গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে।

বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হন রফিকুল। এক পর্যায়ে বিয়ের জন্য রফিকুলকে চাপ দেন ওই নারী। কিন্তু এতে টালবাহানা শুরু করেন রফিকুল। সর্বশেষ এ ঘটনায় রফিককে আসামি করে গতকাল মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী। মামলার পর গতকাল রাতেই রফিককে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো